::. DHAKA METROPOLITAN POLICE. .::
 
   
চোরাই ০৮টি প্রাইভেট কার, ০২টি মোটর সাইকেল, ০১টি রিভলবার ও ০৪ রাউন্ড গুলি উদ্ধারসহ ০৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ
Wednesday 10th of March 2010 06:46:28 PM
গত ০৯/০৩/১০ খ্রিঃ তারিখে গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা থানাধীন আব্দুল্লাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাড়ি ডাকাতি/ছিনতাই দলের সক্রিয় সদস্য ১। প্রিন্স (২৫) ২। এরশাদ (২৪) ও ৩। টুটুল (৩৫) দেরকে গ্রেফতার করেন। তাদের হেফাজত হতে ০১টি রিভলবার ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ধৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে ঢাকা মহানগরী ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় একটানা অভিযান পরিচালনা করে চোরাই ১। X-Corolla প্রাইভেট কার ইঞ্জিন bs-INZ B-172712 ২। X-Corolla প্রাইভেট কার ইঞ্জিন নং- INZ FE-1496 ৩। প্রাইভেট কার ইঞ্জিন নং- 5A 6817922 ৪। প্রাইভেট কার ইঞ্জিন নং- B339307 ৫। প্রাইভেট কার ইঞ্জিন নং- B-172721 ৬। প্রাইভেট কার ইঞ্জিন নং- INZ A793428 ৭। প্রাইভেট কার ইঞ্জিন নং- ZAZB138087 ৮। প্রাইভেট কার ইঞ্জিন নং- F8B IN67924 ৯। মোটর সাইকেল ইঞ্জিন নং- HA 04E-5053430 ও ১০। মোটর সাইকেল ইঞ্জিন নং- DHGBPF-44146 উদ্ধার করা হয়। ধৃত আসামিরা ঢাকা মহানগরী ও দেশের বিভিন্ন এলাকায় গাড়ী চুরি/ছিনতাই করে আসছে। তাদের অন্যান্য সহযোগিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Useful Links Download Photo Gallery FAQ Web Mail Site Map  
Copyright © 2006 DMP. All rights reserved. Website Designed & Developed by Zed and zed IT Services Ltd.